বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গফরগাঁওয়ে বিএনপির দোয়া মাহফিল

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক ৩বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা করে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ও পাগলা থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাদ মাগরিব স্থানীয় পালেরবাজার বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি অন্যতম সদস্য ও সাবেক যুগ্ম আহবায়ক এ্যাড. আল ফাতাহ খান।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হলেও তিনি ছিলেন পুরো বাংলাদেশের মানুষের নেত্রী। উন্নয়ন ও গণতন্ত্রের জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। স্বৈরাচার সরকারের কাছে মাথা নত না করে তিনি আপসহীন নেত্রী হয়েছেন।

তিনি আরও বলেন, জাতি আজ একজন আদর্শ দেশপ্রেমিক ও দেশনেত্রীকে হারালো। ঐক্যবদ্ধ দেশ ও জাতি গঠনে বেগম খালেদা জিয়ার অগ্রণী ভূমিকা সমগ্র দেশবাসী যুগ যুগ ধরে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

এসময় পাগলা থানা মৎস্যজীবিদলের আহবায়ক সাদির বেপারী, গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম দিদার, পাগলা থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সুখেন আকন্দ ও সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাহিদুল কবির সেলিম, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য উজ্জ্বল আহমেদ, ময়মনসিংহ দক্ষিণ জেলা শ্রমিক দলের সদস্য শরীফ আহমেদ, পাগলা থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক ডাঃ ইউসুফ খান, পাগলা থানা তাতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আপেল মাহমুদ, পাগলা থানা জাসাসের যুগ্ন আহবায়ক রুবেল মিয়া, পাঁচবাগ ইউনিয়ন যুবদলের সভাপতি আলাউদ্দিন ধনু, উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য শাহ আলম বিপ্লব, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, পাঁচবাগ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডাঃ আল আমিন, পাগলা থানা যুবদল নেতা ইয়াহিয়া খান ও রাসেল খানসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভাশেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আনসারনগর দারুল কোরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুস সোবহান।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!