গফরগাঁওয়ে সার্বিক কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত মতবিনিময় সভা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সার্বিক কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৌত অবকাঠামো বিভাগ ও পরিকল্পনা কমিশের সদস্য ও সিনিয়র সচিব এম. এ. আকমল হোসেন আজাদ।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামাল উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মতিউর রহমান, গফরগাঁও থানার নবাগত ওসি আবু সাহাদাৎ মোহাম্মদ আতিকুর রহমান, পাগলা থানার ওসি মোঃ আমিনুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা বদরুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!