রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ও
চট্টগ্রাম -৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির ওপর সন্ত্রাসীদের গুলির প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় দিকে গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, মনোনয়ন প্রত্যাশী এ. বি. সিদ্দিকুর রহমানের নির্দেশনায় উপজেলা বিএনপির আয়োজনে এরশাদ উল্লাহ ও উসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দোষীদের বিচার দাবিতে পৌর শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে পুনরায় দলীয় কার্যালয় এসে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম. আর খাইরুল, শাহ আব্দুল আল মামুন, জালাল উদ্দীন, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক জাহিদ হাসান স্বপন, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রউফ, পৌর যুবদলের সভাপতি সাইফুল ইসলাম রিপন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গোলাম মোস্তফা ও আব্দুল কুদ্দুস, কৃষক দলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ সুমন, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আমিনুল ইসলাম চঞ্চল, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক বেলাল আহমেদ সরকার,
উপজেলা তাঁতী দলের সভাপতি রমজান মোল্লা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহাবুল আলম হিমেল, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান সজীব,
কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নেওয়ার শরীফ, তারেক রহমান যুব পরিষদের গফরগাঁও সভাপতি মোঃ লিটনসহ আরো অনেকেই প্রমূখ।
বক্তারা ওসমান হাদির ওপরে গুলি বর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী জানিয়ে বলেন, এটি পরিকল্পিত হামলা। নির্বাচন বানচালের জন্য এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। এসময় বক্তারা চট্রগ্রাম-৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর হামলার নিন্দা ও দোষীদের গ্রেফতারের দাবী জানান।
####