গফরগাঁওয়ে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

শেয়ার করুন :

গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গুয়ারপাড় গ্রামে শুক্রবার সকালে রোকসানা আক্তার সাদিয়াকে (১৮) যৌতুকের জন্য শ্বাসরোধ হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী রাসেল মিয়া পলাতক রয়েছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানাযায়,উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারি ইউনিয়নের গুয়ারপাড় গ্রামের কেরামত আলীর ছেলে রাসেল মিয়ার সঙ্গে মাখল গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের মেয়ে রোকসানা আক্তার সাদিয়ার বিয়ে হয় প্রায় চার বছর আগে।বিয়ের সময় শশুরের কাছ থেকে নগদ টাকা ও ফার্নিচারসহ প্রায় দশ লাখ টাকা যৌতুক নেয় রাসেল মিয়া।রোকসানা আক্তার সাদিয়া দুই সন্তানের জননী।
নিহতের বড় ভাই আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন,দশ লাখ টাকা যৌতুকের জন্য দীর্ঘদিন ধরে আমার বোনকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছিল তার স্বামী রাসেল মিয়া।যৌতুকের দাবিকৃত টাকা না দেওয়ার কারণে শুক্রবার ভোরে সাদিয়াকে শ্বাসরোধ করে হত্যা পর রাসেল মিয়া বাড়ি থেকে পালিয়ে যায়।পাগলা থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র রায় জানান,মৃত্যুর সঠিক কারণ নির্নয়ের জন্য লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!