গফরগাঁওয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপি’র চেয়ারপার্সন, আপসহীন নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক, ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ.বি. সিদ্দিকুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এবং গফরগাঁও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাদেকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন, ফখরুল হাসান, শহিদুর রহমান ও জালাল উদ্দীন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাহিদ হাসান স্বপন ও আল আমিন জনি, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক শফিক আহমেদ, পৌর যুবদলের সভাপতি সাইফুল ইসলাম রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ।
####

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!