বাকৃবি সাংবাদিক সমিতির সাথে ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির সৌজন্য সাক্ষাত

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছে সম্প্রতি ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বাকৃবি শাখার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বাকৃবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

সাক্ষাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্যসচিব মো. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়েবসহ সংগঠনের শতাধিক নেতা-কর্মী। সাংবাদিক সমিতির উপস্থিত ছিলেন সভাপতি হাবিবুর রহমান রনি, সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

সাক্ষাতকালে বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক পরিস্থিতি, শিক্ষার্থীবান্ধব কর্মসূচি গ্রহণ, বাকৃবি কেন্দ্রীয় ছাত্রসংসদ (বাকসু) নির্বাচনের প্রস্তুতি ও প্রত্যাশা, ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ বিচরণ নিয়ন্ত্রণ, ডাইনিং সেবার মানোন্নয়ন, বিশ্ববিদ্যালয়ে আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করা ও হলের সিট সংকট নিরসনের উপায়সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা হয়।
এসময় বাকৃবি ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির পক্ষ থেকে বাকৃবি সাংবাদিক সমিতিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!