গফরগাঁওয়ে বিভিন্ন দপ্তর ও প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম গফরগাঁও উপজেলার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।

এসময় তিনি গফরগাঁও থানা, ভারইল গন্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভারইল কমিউনিটি ক্লিনিক, উপজেলা ভূমি অফিস, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন এবং দপ্তর/ অধীনস্থ দপ্তরসমূহের কার্যক্রম পর্যবেক্ষণ, নথিপত্র পর্যালোচনা ও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়াও উপজেলা ভূমি অফিসের পুরাতন রাজকাচারি এর সংস্কার কাজ, উপজেলা পরিষদের অভ্যন্তরে ২ টি রাস্তা এবং উপজেলা পরিষদের ঐতিহ্যবাহী পুকুরঘাটের টাইলসকরণ ও বেঞ্চ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আবদুল্লাহ-আল-মামুন, সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামাল উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর এ আলম ভূইয়া ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হেলাল উদ্দিন আরিফ রব্বানী।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!