ময়মনসিংহে ১৪ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তার ১

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।

ময়মনসিংহে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৪ বোতল বিদেশী মদসহ এরশাদ আলম (২৮) এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ র‌্যাব-১৪।

ময়মনসিংহ র‌্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় ময়মনসিংহ র‌্যাব এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী রেলক্রসিং এর পশ্চিমে ময়মনসিংহ হতে ঢাকাগামী প্রধান সড়কের পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে। উক্ত চেকপোস্টে শেরপুর থেকে ছেড়ে আসা সোনার বাংলা পরিবহন বাসে যাত্রীদের ব্যাগ ও অন্যান্য মালামাল তল্লাশীকালে ধৃত মাদককারবারি শেরপুর জেলার এরশাদ আলম এর নিকট ব্যাগ দেখে সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়ার তথ্যের ভিত্তিতে ব্যাগের ভিতর হতে ১৪  বোতল বিদেশী মদ এবং ১ টি মোবাইল ফোন উদ্ধার করে। উদ্ধারকৃত অবৈধ বিদেশী মদের আনুমানিক অবৈধ বাজার মূল্যে ১ লক্ষ ২৫ হাজার টাকা।

র‌্যাব আরো বলেন, ধৃত মাদাককারবরির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উদ্ধারকৃত আলামত সহ তাকে ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!