গফরগাঁওয়ে প্রফেসর ডা. হাদী ফাউন্ডেশনের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ের কৃতি সন্তান বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি (সাবেক পিজি হাসপাতাল) প্রয়াত প্রফেসর ডাঃ হাদী ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) দিনভর গফরগাঁও
পৌরসভার শিলাসী নিজ বাসভবনে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি এবং ড্যাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রয়াত ডা. এম এ হাদীর বাড়িতে বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।

দেশের খ্যাতিমান চিকিৎসকগণ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত দু:স্থ, অসহায় ও সর্বস্তরের নয় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেন।

এ বিষয়ে প্রফেসর ডা. হাদী ফাউন্ডেশনের পরিচালক মো. দেলোয়ার হোসেন জানান, সাবেক ভিসি প্রয়াত প্রফেসর ডা. এম. এ. হাদীর দুই ছেলে খ্যাতিমান চিকিৎসক। তারা প্রবাসে থেকে স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করেন। এই স্বাস্থ্য ক্যাম্পটি আগামী দিনে সমৃদ্ধ হাসপাতালে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে।
এছাড়াও প্রতি শুক্রবার দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকগণ স্বল্প ভিজিটে রোগী দেখছেন। হাতের কাছে এই স্বাস্থ্যসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবা প্রত্যাশীরা।

উল্লেখ্য, প্রফেসর ডা. এম. এ হাদীর ১৭তম মৃত্যবার্ষিকী উপলক্ষে বিশেষ এই স্বাস্থ্যক্যাম্প পরিচালনা করা হয় এবং বাদ জুম্মা মরহুমের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!