হালুয়াঘাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় মূল হোতাসহ গ্রেফতার ৬

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটে আদিবাসী দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার মূল আসামি সোলায়মান হোসেন রিয়াদসহ সহ  ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত অন্য ৫ জন হলেন, শরিফ (২০), মিজানুর রহমান (২২), মিয়া হোসেন (২০), হামিদ (১৯) ও রুকন মিতা (২১)। র‌্যাব-১৪’র একটি দল ও ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। শনিবার সকালে র‌্যাব ও ডিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য গত ২৭ ডিসেম্বর রাতে জেলার হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের একটি গ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন দুই স্কুলছাত্রী।
পরে ২৯ ডিসেম্বর রাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় স্থানীয় প্রাক্তন ইউপি সদস্য আবদুল মান্নানের ছেলে সোলায়মান হোসেন রিয়াদকে ।ঘটনার পর থেকে অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে আন্দোলন করেন আদিবাসীরা। পরে শুক্রবার রাতে হালুয়াঘাট এলাকা থেকে প্রধান আসামি রিয়াদকে গ্রেপ্তার করে র‌্যাব। গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে আরও ৫ আসামিকে গ্রেপ্তার করে ময়মনসিংহ ডিবি পুলিশ। ময়মনসিংহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, দুই গারো কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৫ আসামিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!