ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিনহাজকে গফরগাঁওয়ে সংবর্ধনা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম. এ. আল মিনহাজকে ময়মনসিংহের গফরগাঁওয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে গফরগাঁও উপজেলা জামায়াত কার্যালয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় এম. এ. আল মিনহাজকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা, পাগলা থানা ও পৌর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।

পাগলা থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এমদাদুল হকের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন গফরগাঁও প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল আনসারী, পাগলা থানা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি সেলিম আল হাসান, গফরগাঁও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মনিরুজ্জামান, পাগলা থানা ছাত্রশিবিরের সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা গফরগাঁও এর কৃতি সন্তান এম. এ. আল মিনহাজের সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর এই অর্জন গফরগাঁওবাসীর জন্য এক গৌরবের বিষয়। ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে তাঁর সক্রিয় ভূমিকা থাকবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে গফরগাঁও উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাঈল হোসেন সোহেল বলেন, ‘দেশের নেতৃত্বে এখন যোগ্য ও দেশপ্রেমিক তরুণদের প্রয়োজন। মিনহাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নেতৃত্ব প্রদর্শন করছেন, তা গফরগাঁওয়ের তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ক।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ বড় জয় পায়। এই প্যানেলের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে এম. এ. আল মিনহাজ নির্বাচিত হন।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!