ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে স্বর্ণালংকারসহ ব্যাগ চুরি , গ্রেপ্তার ২

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।

ময়মনসিংহ রেল স্টেশন থেকে যাত্রীর স্বর্ণালংকারসহ চুরি যাওয়া ব্যাগ উদ্ধার এবং এর সাথে জড়িত থাকার অভিযোগে ২ চোর কে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ র‍্যাব-১৪। গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহ নগরীর ধোপাখোলা এলাকার আবুল কালামের ছেলে মোঃ বাবুল (৩২) এবং শেওড়া ডিবি রোড এলাকার প্রশন্ন বনিক এর ছেলে রনি বনিক(৩৫)। এসময় গ্রেপ্তারকৃত চোরদের দেয়া তথ্যের ভিত্তিতে তাদের কাছ থেকে রেলওয়ে স্টেশন থেকে চুরি যাওয়া ব্যাগসহ জমির মূল দলিলপত্র, পরিবারের ব্যবহৃত প্রায় ৭ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১৭ হাজার টাকা উদ্ধার করে ময়মনসিংহ র‍্যাব-১৪।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ময়মনসিংহ র‍্যাব-১৪।

র‍্যাব জানান, গত ২৫ সেপ্টেম্বর মোঃ আতিকুর রহমান তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ঢাকা বিমানবন্দর রেলস্টেশন হতে নেত্রকোনাগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে নিজ জেলা নেত্রকোনার উদ্দেশ্যে পৌনে ২ টায় যাত্রা করেন। তার সাথে থাকা ব্যাগের ভিতরে জমির মূল দলিলপত্র ও ৮ ভরি স্বর্ণালংকারসহ ব্যাগটি তার সিটের উপরে বাংকারে রেখে দেন এবং বিকাল সাড়ে ৪ টায় সময় ময়মনসিংহ রেলস্টেশনে ট্রেনটি যাত্রা বিরতি করার সময় স্ত্রী সন্তানদের সিটে রেখে তিনি জিআরপি মসজিদে নামাজ পড়তে যান। নামাজ শেষে এসে দেখেন বাংকারে রাখা ব্যাগটি কৌশলে অজ্ঞাতনামা চোর চুরি করে নিয়ে গেছে।

উক্ত ঘটনায় তিনি বাদী হয়ে ঐ দিন ময়মনসিংহ রেলওয়ে থানায় মামলা দায়ের করেন। বিষয়টিকে গুরুত্বারোপ করে র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং এরই প্রেক্ষিতে সদর কোম্পানী, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর একটি চৌকস দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৬ সেপ্টেম্বর রাত ১১ টায় ময়মনসিংহ নগরীর ডিবি রোড এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত চোর
মোঃ বাবুল এবং রনি বনিক কে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃত চোরদের দেয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া ব্যাগসহ জমির মূল দলিলপত্র, পরিবারের ব্যবহৃত প্রায় ৭ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১৭ হাজার টাকা ময়মনসিংহ র‌্যাব-১৪ উদ্ধার করে।

র‌্যাব আরো জানায়, এবিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!