পাঁচ দফা দাবিতে ভালুকায় জামায়াতের বিক্ষোভ

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে ভালুকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভালুকা শাখা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ভালুকা পাইলট হাইস্কুল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ জেলা জামায়াতের শূরা সদস্য মাওলানা মোবারক হোসেন মজলিসের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারী শহীদুর রহমান শাহীনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ ১১ ভালুকা থেকে জামায়াতের মনোনীত জাতীয় সংসদ প্রার্থী ও উপজেলার জামায়াতের আমীর ছাইফ উল্লাহ পাঠান ফজলু। এ সময় উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আমীর জহির উদ্দিন মো: বাবর, ড. হাফেজ আবুল কাশেম ও হাসানুল হক মিতুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ্ব বক্তব্য রাখেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!