জামায়াতে ইসলামী ভালুকা শাখার উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

শেয়ার করুন :

আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা সেক্রেটারি শহীদুর রহমান শাহীনের পরিচালনায় এবং উপজেলা আমীর ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছাইফ উল্লাহ পাঠান ফজলুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ।
বিশেষ অতিথি ছিলেন, ময়মনসিংহ জেলা সহকারী সেক্রেটারি ও জেলা নির্বাচন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুবুর রশিদ ফরাজী।
এছাড়াও উপজেলার কর্মপরিষদ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!