গফরগাঁওয়ে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

শেয়ার করুন :

গফরগাঁও প্রতিনিধি,৩ জানুয়ারীঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার রাতে পৌর শহরের ষোলহাসিয়া এলাকায় ১নং গলির রাস্তা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- ষোলহাসিয়া গ্রামের রাসেল মিয়ার ছেলে মেহেদী হাসান ওরফে নীরব (২৩) ও রফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান মৃদুল (১৯)। আজ সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, নীরব ও মৃদুল দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ২৫ গ্রাম হেরোইনসহ পুলিশ তাদের আটক করে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!