গাছ আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য -এডভোকেট এমএ হান্নান খান

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন,ময়মনসিংহ ।।

ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক, ময়মনসিংহ জেলা চার দলীয় ও বিশ দলীয় জোটের সাবেক সমন্বয়কারী ও ময়মনসিংহ জেলা কৃষকদলের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম.এ হান্নান খান বলেন, গাছ আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য তাই আমরা বৃক্ষ রোপনে অনুপ্রাণিত হই।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকালে ময়মনসিংহ নগরীর ২৬,২৭,২৮ ও  ২৯ নং ওয়ার্ড আকুয়া ভাংগারপুল, আকুয়া বাইপাস মোড়, কান্দাপাড়া মসজিদ, বাংলাদেশ ব্যাংক এলাকায় বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরণ করা হয়।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চলমান গ্রীণ ময়মনসিংহ ক্যাম্পেইনের উদ্যোগে বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি’র সদস্য ও ২৯ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ মাহবুব রহমান, সদস্য গিয়াস উদ্দিন, রফিক, আকবর, জামান, গ্রীণ ময়মনসিংহ ক্যাম্পেইন সদস্য, রাফায়েত খান রাফা, আবির ইসলাম শিশির, আকিব, রৌদ্র, মারুফ, তৌফিক, অলি ও ইলহাম প্রমুখ


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!