স্টাফ রিপোর্টার।।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও ইসলামী গণতান্ত্রিক পার্টির ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ৬ সেপ্টেম্বর শনিবার ইসলামী গণতান্ত্রিক পার্টির উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টায় ঢাকার মীরপুর মাজার রোডে দলের ঢাকা জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান বলেন, দায়িত্ব নেয়ার পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে অন্তবর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। শুধু বিবৃতি দিয়ে কাজ হবে না। সরকারের বাস্তব সম্মত দ্রুত ও কঠোর পদক্ষেপের অভাবে একটি মহল চাঁদাবাজি ও মবতন্ত্র প্রতিষ্ঠা করে সাধারণ জনগণের জীবন যাপনকে অতিষ্ঠ করে তুলেছে। দেশের বিভিন্ন স্থানে দরগাহ,মাজারে হামলা ও ভাংচুরের ঘটনা অব্যাহত থাকায় মনে হচ্ছে দেশে আইনের শাসনের লেশমাত্র নেই। বিদ্যমান এই নাজুক অবস্থার উন্নতি করতে না পারলে তা জনগণের কাংখিত অবাধ, অংশগ্রহণ মূলক, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করবে। এমতাবস্থায় মহানবী সাঃ প্রদর্শিত ইসলামের শান্তি ও সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।।
ইসলামী গণতান্ত্রিক পার্টির ঢাকা জেলা শাখার আহ্বায়ক কাউসার হামিদের সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য মুফতি আহসান উল্লাহ সালামী, প্রেসিডিয়াম সদস্য মাওলানা আনিসুর রহমান শেখ, কেন্দ্রীয় দফতর সম্পাদক কাওসার আহমেদ বাপ্পী ও স্থানীয় নেতৃবৃন্দ। শেষে কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মাওলানা মোঃ হুমায়ুন কবির।
####