রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এলডিপি-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে গত শুক্রবার বিকেলে উপজেলা কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু রিজভী আল হোসাইনী।
এলডিপির উপজেলা সভাপতি মোঃ মোতাহার হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এলডিপির উপজেলা কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, প্রচার সম্পাদক মনির খান, সহ-দপ্তর সম্পাদক শামছুল হক মাষ্টার, কোষাধ্যক্ষ মীর মোহাম্মদ মঈনুল হক, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল নাহারসহ উপজেলা, ইউনিয়ন ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম আরও বেগবান করার ওপর জোর দেন এবং ঐক্যবদ্ধভাবে আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
####