গফরগাঁওয়ে থানার সামনে থেকে প্রচার মাইকসহ অটোগাড়ি চুরি 

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও থানার সামনে রাস্তা থেকে প্রচার মাইকসহ ৫ আসনের ব্যাটারি চালিত একটি অটোগাড়ি চুরি করে নিয়ে গেছে চোরচক্র। চুরি যাওয়া অটোগাড়িটি স্থানীয় আধুনিক হাসপাতালের প্রচারমূলক কাজে ব্যবহৃত হতো।
গত বুধবার রাত ৮টায় দিকে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, গফরগাঁও আধুনিক হাসপাতালের প্রচারমূলক কাজে নিয়োজিত মাইকের দুটি হর্ন বাধা আনুমানিক ২ লক্ষ টাকা মূল্যের অটোগাড়িটি বুধবার সন্ধ্যায় পর থানা গেইট সংলগ্ন ছাপাখানা নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রাখা হয়। রাত অনুমান ৮ টার দিকে অজ্ঞাত চোরচক্র গাড়িটি নিয়ে যায়। এর আগে গত ১৬ আগস্ট সন্ধ্যার দিকে থানার অদূরে সাব-রেজিস্টার অফিসের সামনে থেকে মা ফুড এর পণ্য বোঝাই একটি বক্স অটোরিকশা চুরি হয়।
সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলার অবনতির সুযোগে ব্যাটারি চালিত অটোরিকশা-গাড়ি চুরি বৃদ্ধি পেয়েছে। এতে অটো মালিক বা চালকের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকের অটোরিকশাটিই জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন। এ অবস্থায় অটোরিকশা চুরি যাওয়া মানে একটা সংসার পথে বসা।

আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক নাজমুল হক বিপ্লব বলেন, দীর্ঘদিন ধরে প্রচার শেষে মাইক বাধা গাড়িটি থানা সংলগ্ন অপর ব্যবসা প্রতিষ্ঠান মায়ামি ফুড প্রোডাকস এর সামনে রাখা হতো। কিন্তু বুধবার রাতে চোরচক্র গাড়িটি নিয়ে যায়।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া বলেন, ঘটনাটি শুনা মাত্রই একজন পুলিশ অফিসারকে দায়িত্ব দিয়েছি। অভিযোগ পেলে এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
#####

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!