ভালুকায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১

শেয়ার করুন :

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় মোবাইলে ছবি দেখানোর লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে জোড়পূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজহার ইসলাম (২১) নামে এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২০ আগস্ট) রাতে উপজেলার জামিরদিয়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ধাপুনিয়া গ্রামের আবু তাহেরের ছেলে আজহার ইসলাম তার মাকে নিয়ে জামিরদিয়া গ্রামের আইডিয়ালের মোড় নামক স্থানে সামাদ হাজীর বাসায় ভাড়ায় থেকে স্থানীয় একটি কারখানায় চাকরী করে আসছিলেন। ওই বাসায় একই উপজেলার চন্দ্রথলীখিলা গ্রামের বাসিন্দা শিশুর পরিবারটি ভাড়ায় থেকে তার বাবা অটোরকিশা চালিয়ে জিবিকা নির্বাহ করে আসছে। বুধবার রাতে আজহার মোবাইলে ছবি দেখানোর লোভ দেখিয়ে ওই শিশুটিকে তার ঘরে নিয়ে যায় এবং জোড়পূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটির ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে বখাটে আজহারকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, ধর্ষণ ঘটনায় স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!