ভালুকায় বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৩

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৩ জনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গত রোববার (২২ জুন) রাতে এসব মাদক জব্দ ও গ্রেফতার করা হয়। এ সব ঘটনায় মডেল থানায় পৃথক তিনটি মামলা হওয়ার পর আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গত রোববার রাতে সেনাবাহিনী ও ভালুকা মডেল থানা পুলিশের যৌথ উদ্যোগে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক গাড়িতে তল্লাশি’র সময় জামালপুরগামী রাজিব পরিবহনের (ঢাকা মেট্রো ১৪-১৫৭৪) একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় মোঃ ওমর ফারুক নামে এক ব্যক্তির ব্যাগে থাকা নেশা জাতীয় মাদকদ্রব্য ২ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা মূল্যের এক হাজার প্যাথিডিন ইনজেকশন জব্দ করা হয়। ওমর ফারুক নেত্রকোনা জেলার পশ্চিম কাতলী গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫ টি মামলা রয়েছে। একই রাতে ভরাডোবা ঘাটাইল সড়কে বাকসাতরা মোড়ে মেদুয়ারী গ্রামের সিরু মিয়ার ছেলে আতিকুর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ লাখ টাকা মূল্যের ৫ গ্রাম হিরোইন জব্দ করা হয়। আতিকুলের বিরুদ্ধে মাদক আইনে ৫ টি মামলা রয়েছে। অপরদিকে একই রাতে উপজেলর মাহমুদপুর ব্রীজঘাট এলাকার সাব্বির অটো ওয়ার্কসপের সামনে থেকে মাহমুদপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে মাদক ব্যবসায়ী মনিরুজ্জামানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬ হাজার টাকা মূল্যের ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!