গফরগাঁওয়ে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে চলতি অর্থ বছরে প্রোগ্রাম অন
এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ কর্মসূচির আওতায় এই অনুষ্ঠানে আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গফরগাঁও।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোছাম্মত নাছরিন আক্তার বানু।
উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আবদুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মঞ্জু রানীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী।
এছাড়াও অতিথি ছিলেন জেলা প্রশিক্ষক উম্মে হাবিবা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তাহমিনা খাতুন, গফরগাঁও কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার উৎপল কুমার রায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাফাত জামান পনির, কৃষক মো. আবুল হাশেম, রেশমা আক্তার ও শরিফুল ইসলাম প্রমুখ।
উৎপাদিত খাদ্যের গুনগত মান রক্ষা ও উত্তম কৃষি চর্চার লক্ষ্যে উপজেলার ৭০ জন কৃষক এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!