ভালুকায় যাত্রীবাহি বাস উল্টে হেলপার নিহত

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহি বাস উল্টে এক হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের মাঝে পাঁচজনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটানাটি ঘটেছে, রোববার (১৫ জুন) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভান্ডাব এসএনএস জিএনজি স্টেশনের সামনে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৫ জুন) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভান্ডাব এলাকায় এসএনএস সিএনজি স্টেশনের সামনে ঢাকাগামী বিআইপি পরিবহনের একটি যাত্রীবাহি বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেলে ঘটনাস্থলেই বাসের হেলপার (৩০) নিহত ও অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। নিহত হেলপারের নাম পরিচয় পাওয়া সম্ভব হয়নি। আহতদের মাঝে গুরুতর পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়।
ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসের হেলপারের লাশ উদ্ধার করে হস্তান্তরের জন্য পরিবারের অপেক্ষায় আছেন। এ ব্যাপরে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
# ##

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!