জুড়ীতে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে

শেয়ার করুন :

জালালুর রহমান, মৌলভীবাজার।।

মৌলভীবাজারের জুড়ীতে পানিতে ডুবে সাইফা আক্তার নামক দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ১১টায় জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রামের বাসিন্দা মিজানুর রহমান (মির্জান মিয়ার) বাড়ির পাশের খালে ঘটেছে। এলাকাবাসি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই দিন নয়াগ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী সবুজ মিয়ার একমাত্র মেয়ে দেড় বছরের সাইফা আক্তার আজ শুক্রবার বাড়ির অন্যান্য ছেলে-মেয়েদের সাথে খেলা করছিল। খেলার এক পর্যায়ে তাকে আর পাওয়া যায়নি। এ সময় মেয়ের মা সংসারের কাজে ব্যস্ত ছিলেন। পরে শিশুটির সন্ধানে বাড়ির লোকজন বেড়িয়ে পড়লে খুঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের খালে মৃত অবস্থায়  তার লাশ উদ্ধার করে। এ শিশুটি পানিতে ডুবে মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের মাতম বইছে। জুড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম ভূঁইয়া শিশু সাইফা পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!