ভালুকায় ডিবির অভিযানে দশ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার 

শেয়ার করুন :

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ সেলিম আহম্মেদ (৩২) নামে এক মাদক কারবারিকে দশ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিবি’র অফিসার ইনচার্জ।
জানা যায়, ১৩ জুন (শুক্রবার) দুপুরে পৌরসভার থানার মোড় এলাকার মৃত হবি খান এর সামনে থেকে ডিবির এসআই সোহরাব আলী তাকে গ্রেফতার করেন। পরে ভালুকা মডেল থানায় মাদক মামলা দায়ের করে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক কারবারি সেলিম আহম্মেদ ময়মনসিংহের পাগলা থানার মুখি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ জানান মুহিদুল ইসলাম, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে, গ্রেফতারকৃত আসামী সেলিম আহম্মেদ দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!