গফরগাঁওয়ে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিংয়ের আয়োজন করেছে গণ অধিকার পরিষদ গফরগাঁও উপজেলা শাখা।
ঈদের দ্বিতীয় দিন অর্থাৎ রোববার বিকেলে পৌরশহরে বিশ্বরোড ব্রীজের নিচে এই ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধন করেন ময়মনসিংহ -১০ (গফরগাঁও) আসনের গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম।
এসময় ব্রীজ এলাকায় ঘুরতে আসা শত শত মানুষ ফ্রি’তে ব্লাড গ্রুপ পরিক্ষা করেন।
এছাড়াও উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক এস এম শাহরিয়ার মনির, সদস্য সচিব মাহমুদুল হাসান মেহেদী, যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ শরীফ শেখ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি জোবায়ের আহমেদ তামিমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!