ভালুকায় ফুটপাতের এক কাপড় ব্যবসায়ির উপর হামলার অভিযোগ।

শেয়ার করুন :

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহের ভালুকা বাষ্ট্যান্ড সংলগ্ন অস্থায়ী ফুটপাতের কাপড়ের দোকানদার মোঃ মেহেদী হাসান (৩২), অতর্কিত হামলার স্বীকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ঈদুল আযহার আগের দিন ( ৬ জুন) রাত ৯ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভালুকা পুরাতন বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজ সংলগ্ন অস্থায়ী কাপড়ের দোকানদার মোঃ মেহেদী হাসানের দোকানে প্যান্ট বিক্রিয়ের সময় মোঃ সোহেল মিয়া নামে এক যুবক ১৫০ টাকা দিয়ে জোরপূর্বক একটি প্যান্ট কিনতে চায়, তখন দোকানদার মেহেদী হাসান বলেন, এর চেয়ে বেশি টাকা দিয়ে আমি ক্রয় করেছি ১৫০ টাকায় বিক্রি করতে পারব না, তখন ১ নং বিবাদী সোহেল সহ অজ্ঞাতনামা আরো কয়েকজন মিলে তর্কে জড়িয়ে গালিগালাজ সহ হুমকি দিয়ে বলে যে তোকে বাসস্ট্যান্ড ব্যবসা করতে দিব না, তখন কালিগালাজ করতে করতে চলে যায়, যাওয়ার কিছুক্ষণ পর মোঃ সোহেল, মোঃ নাফিস, মোঃ রিশাদ, মান্নান, আব্দুর রউফসহ অজ্ঞাতনামা আরো ১৪/১৫ জন লোক দেশীয় অস্ত্র, দা, লাটি শাবল নিয়ে অতর্কিত হামলা চালায়, তখন আমার সাথে ছিল বড় ভাই মোঃ শফিকুল, আমার চাচা শাজাহান, ও ভাতিজা তারাও আমার সাথে হামলার শিকার হয়।
এ সময় দা,দিয়ে মাথায় আঘাত করলে চাচা মোঃ শাজাহান মাটিতে লুটিয়ে পরে,
এক পর্যায়ে তার পকেটে থাকা ১৯,৫০০ হাজার টাকা ৪নং বিবাদী মোঃ মান্নান ছিনিয়ে নিয়ে জায় এবং সকল বিবাদী আমার দোকানে থাকা ৪০০ প্যান্ট ও আরো অন্যান্য মালামাল নিয়ে যাওয়ার সময় বলে, থানায় কোন মামলা করলে ভবিষ্যতে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা মেহেদী হাসান তার বড় ভাই ও চাচা কে উদ্ধার করে ভালুকা উপজেলা সাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

পরে মোঃ মেহেদী হাসান বাদী হয়ে ভালুকা পৌর ও ইউপি এলাকার ১/ মোঃ সোহেল(৪২), ২/মোঃ নাফিস(১৯),৩/ মোঃ রিশাদ(২০), ৪/মোঃ মান্নান (৪৫), ৫/আব্দুর রউফ, মোঃ আকিব সহ অজ্ঞাত ১৪/১৫ জন কে আসামী করে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, মারপিটের ঘটনায়, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!