ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে নারী গার্মেন্টকর্মীর অর্ধগলিত লাশ উদ্ধার : স্বামী পলাতক

শেয়ার করুন :

আসাদুজ্জামান  ভালুকা (ময়মনসিংহ)।।

ময়মনসিংহের ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে সাবিনা আক্তার (৪২) নামে এক নারী গার্মেন্টকর্মীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। স্বামী স্বপন মিয়া পলাতক রয়েছেন। রোববার  (৮ জুন) দুপুরে উপজেলার সিডস্টোর বাজার আল-আমিন খান নয়নের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, ঈদের দিন সকাল থেকে হত্যাকান্ডের শিকার সাবিনা আক্তার ও তার স্বামী স্বপন মিয়ার  মোবাইল ফোন বন্ধ থাকায় সিডস্টোর বাজার ভাড়া বাসায় স্বজনরা খোঁজ নিতে এসে ঘরটি বাহির থেকে তালাবদ্ধ পান। পরে জানালার ফাঁক দিয়ে ঘরের মেঝেতে নিহতের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

নিহতের ছোট ভাই সাদ্দাম হোসেন জানান, তার বোনকে পরিকল্পিত ভাবে হত্যা করে তার বোনজামাই স্বপন মিয়া ঘরটি তালাবদ্ধ করে নিরবে পালিয়ে গেছে। এঘটনায় সাবিনার পরিবার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকারীর কঠিন শাস্তির দাবি করেন।

বাড়ীর মালিক আল-আমিন খান নয়ন জানান, নিহত সাবিনা আক্তার তার বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোষাক কারখানায় চাকরি করতেন। বেশ কিছু দিন যাবৎ স্বামী-স্ত্রীর মাঝে কলহ চলছিল।

নিহত সাবিনা আক্তার ত্রিশাল উপজেলার কানিহারি ইউনিয়নের তিরখী গ্রামের রুহুল আমীনের মেয়ে পার্শ্ববর্তী ইশ্বরগঞ্জ উপজেলার উঁচা খিলা ইউনিয়নের কোটের চড় এলকার স্বপন মিয়ার সাথে বিয়ে হয়, এবং তাদের তিনটি সন্তান রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, তালাবদ্ধ ঘর থেকে ওই নারীর মৃতদেহটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড, তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তসাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!