ভালুকায় ছাগল চুরি করে পালানোর সময় প্রাইভেটকাসহ জনতার হাতে আটক ৪

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় ছাগল চুরি করে প্রাইভেটকারে ছাগল তুলে নিয়ে যাওয়ার সময় উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের সাতেঙ্গা গ্রামের আবদুল মোতালেবের ছেলে মো. জামাল উদ্দিন (২৮), ভান্ডাব গ্রামের আবদুল মালেকের ছেলে মো. হাবিব (২১), শরাফত আলীর ছেলে মো. তুহিন (২১) ও মো. শহিদ মিয়ার ছেলে মো. মিলনকে (২৫) আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদেরকে পুলিশে দেয়া হয়েছে। গত সোমবার (২৬ মে) বিকেলে উপজেলার ভালুকা ইউনিয়নের আশকা গ্রামের ¯øুইজ গেইট এলাকায় ভালুকা-রাজৈ সড়কে ছাগল চুরির ওই ঘটনাটি ঘটে।
থানা ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, ঘটনার দিন গত সেমাবার বিকেলে উপজেলার আশকা ¯øুইজ গেইট এলাকায় ভালুকা-রাজৈ সড়কের পাশে ঘাস খাচ্ছিলো একই গ্রামের মো. রেশাদ খানের প্রায় ১০ হাজার টাকা মূল্যের একটি ছাগী। ওই সময় ছাগীটাকে সাদা রংয়ের একটি প্রাইভেটকারে (ময়মনসিংহ গ-১১-০০১৪) তুলে নিয়ে পালাচ্ছিলো কয়েকজন চোর। ওই সময় স্থানীয়রা ঘটনাটি দেখে ফেলেন এবং কয়েকজন মোটরসাইকেলে ধাওয়া দিয়ে উপজেলা রাজৈ ইউনিয়নের কুল্লাব এলাকায় ছাগল, প্রাইভেটকারসহ চারজনকে আটক করেন। তবে, পালিয়ে যান প্রাইভেটকার চালক। পরে স্থানীয়রা আটককৃতদের পুলিশ সোপর্দ করেন। ওই ঘটনায় ছাগল মালিক উপজেলার আশকা গ্রামের মো. রেশাদ খান বাদি হয়ে ঘটনার রাতেই ভালুকা মডেল থানায় মামলা করেছেন। মামলায় ওই চারজন ছাড়াও উপজেলার দক্ষিণ রাংচাপড়া গ্রামের তাইজ উদ্দিনের ছেলে প্রাইভেটকার চালক মো. সজীবসহ (২৮) অজ্ঞাত পরিচয়ের আরো দুই জনকে আসামী করা হয়েছে।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম জানান, ওই ঘটনায় চুরি মামলা হয়েছে এবং আটককৃতদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!