ডা.মোহাম্মদ আলী সিদ্দিকীকে ভালুকা উপজেলা জিয়া পরিষদের শুভেচ্ছা

শেয়ার করুন :

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।

ময়মনসিংহ জেলা জিয়া পরিষদের সভাপতি এবং সম্মিলিত পেশাজীবী পরিষদ, ময়মনসিংহ বিভাগের সদস্য সচিব ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী সম্প্রতি ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেছেন। তাঁর এই গৌরবময় দায়িত্ব গ্রহণ উপলক্ষে জিয়া পরিষদ, ভালুকা উপজেলা শাখার পক্ষ থেকে শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ ডেল্টা হেলথ কেয়ার কনফারেন্স রুমে এক ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ ইউসুফ লিটন, ড্যাব সিবিএমসিবি ও ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার নেতৃবৃন্দ, ভালুকা উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন, সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহিদুল আলম ও মাওলানা জামাল উদ্দিন, ভরাডোবা শাখার সহ-সভাপতি এমদাদুল হক, ধীতপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক সোহেল, ভালুকা উপজেলা জিয়া পরিষদের যুগ্ম সম্পাদক আমিরুল মল্লিক এবং প্রিন্ট মিডিয়ার গণ্যমান্য সাংবাদিকবৃন্দ।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তারা ডা. মোহাম্মদ আলী সিদ্দিকীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাঁর পেশাগত সফলতা ও মানবসেবার পথে আরও অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!