ভালুকায় কিশোরী গার্মেন্টকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

ময়মনসিংহের ভালুকায় রিতা আক্তার (১৬) নামে এক কিশোরী গার্মেন্টকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল ৮ পুলিশ। রোববার (২৫ মে) রাতে উপজেলার হবিরবাড়ি গ্রামের ড্রাইভারপাড়া এলাকার শাহাব উদ্দিনের বাসা থেকে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পাশের ত্রিশাল উপজেলার হরিরামপুর গ্রামের হেলাল উদ্দিনের দুই মেয়ে রিতা আক্তার ও আকলিমা আক্তার ভালুকা উপজেলার হবিরবাড়ি ড্রাইভারপড়া এলাকার শাহাব উদ্দিন ফকিরের বাসায় ভাড়ায় থেকে গার্মেন্টে চাকরি করে আসছিলেন। রোববার রাতে বড় বোন,,, কর্মস্থলে থাকা অবস্থায় ঘরের দরজা লাগিয়ে আড়ার সাথে উড়না পেচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে মডেল থানা পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ভালুকা মডল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হক জানান, গার্মেন্টকর্মীর ঝুলন্ত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!