গফরগাঁওয়ে কাঠমিস্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুন :

রফিকুৃল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিজয় (২৫) নামে এক কাঠমিস্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (১৯ মে) বিকেলে উপজেলার লংগাইর ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। সে ওই এলাকায় মো: রব মিয়ার ছেলে।
জানা যায়, গত ২ বছর আগে বিজয় বিয়ে করে। তাঁর একটি আড়াই মাস বয়সী শিশু সন্তান রয়েছে। পারিবারিকভাবে নানান অশান্তিতে ছিলেন তিনি। পারিবারিক কলহ লেগেই থাকতো বিজয়ের দাম্পত্য জীবনে। দাম্পত্য কলহের জেরে সোমবার দুপুরে বাড়ি থেকে রাগ করে বের হয়ে যায়। পরে কোন এক সময় বসতবাড়ির পাশে গাছে দড়ি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। স্বজনরা গাছে তাঁর লাশ ঝুলতে দেখে পাগলা থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠায়।
পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আহমেদ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!