গফরগাঁওয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন।
এ‌ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, গফরগাঁও সেনা ক্যাম্পের ক্যাপ্টেন, গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শিবিরুল ইসলাম, পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কাশেম আরজূ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাখারুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তারসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় গফরগাঁও উপজেলার বিভিন্ন চত্ত্বরের সৌন্দর্য বর্ধন, বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও আইনশৃঙ্খলা সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
#


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!