ভালুকায় কারখানা শ্রমিক নিহতের ঘটনায় ৮ মাস পর হত্যা মামলা!

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় কারখানা শ্রমিক সাজ্জাদ হোসেন (২০) নিহতের পর দেড় মাস আগে ময়না তদন্ত রিপোর্ট এলেও রহস্যজনক কারণে ঘটনার ৮ মাস পর হত্যা মামলা রেকর্ড হয়েছে। গত সোমবার (১২ মে) রাতে নিহতের বড় ভাই মোঃ সেলিম প্রধান বাদি হয়ে ভালুকা মডেল থানায় হত্যা মামলটি (নম্বর-১৭) দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, ভালুকা উপজেলার স্কয়ার মাষ্টারবাড়িস্থ ক্রাউন ওয়্যারস প্রাইভেট লিমিটেড কোম্পানীতে মোঃ সেলিম প্রধান  ও বড় ভাই মোঃ সাজ্জাদ হোসেন চাকুরী করতেন। গত বছরের ২৬ সেপ্টেম্বর সকালে সাজ্জাদ হোসেন কর্মস্থলে যান। দুপরের পর থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিলোনা। তিনদিন পর ২৯ সেপ্টেম্বর কারখানার ভেতর থেকে দুর্গন্ধ বের হতে থাকে। পরে অনেক খোঁজাখুজি করে কোম্পানীর বটম শাখার নির্মাণাধীন বিল্ডিংয়ের লিফটের অবকাঠামোর ভিতর থেকে সাজ্জাদ হোসেনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় মডেল থানায় অপমৃত্যু মামলা (নম্বর-৬৬/২০২৪) হয়। গত দেড় মাস আগে ময়না তদন্ত রিপোর্ট আসলেও রহস্যজনক কারণে পুলিশ মামলা নেয়নি। গত সোমবার (১২ মে) রাতে নিহতের বড় ভাই সেলিম প্রধানকে বাদি করে হত্যা মামলা দায়ের করা হয়।
নিহতের বড় ভাই মোঃ সেলিম প্রধান জানান, তার ভাইকে অজ্ঞাত ব্যক্তিরা খুন করে কোম্পানীর বটম শাখার নির্মাণাধীন বিল্ডিংয়ের লিফটের অবকাঠামোর ভিতর ফেলে যেতে পারে। তিনি অভিযোগ করে বলেন, গত দেড় মাস আগে ময়না তদন্ত রিপোর্ট এলেও এবং রিপোর্টে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারা যাওয়ার কথা উল্লেখ থাকলেও পুলিশ মামলা নিতে গড়িমসি করেছে।
মামলার তদন্তকারী অফিসার ও ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, মামলা রেকর্ড হওয়ার পর হত্যা রহস্য উৎঘাটনে তদন্ত হচ্ছে। ###

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!