ভালুকায় বনভূমি থেকে মাটি কেটে নেয়ার সময় ডাম্পট্রাক জব্দ

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় বনভূমি থেকে অবৈধভাবে মাটি কেটে নেয়ার সময় ডাম্পট্রাক জব্দ করেছে স্থানীয় বনবিভাগ। গত রোববার (১১ মে) রাতে উপজেলার বাঁশিল গ্রাম থেকে ট্রাকটি জব্দ করা হয়।
বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মেহেরাবাড়ি বন ক্যাম্পের আওতায় বাঁশিল মৌজার সিএস ১৮৭ নম্বর দাগে বন বিজ্ঞপ্তিত জমি থেকে ভেকু দিয়ে ডাম্পট্রাকে করে মাটি কাটছিলো একটি ভূমিখেকো চক্র। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে সহকারী বন সংরক্ষক, ভালুকা রেঞ্জ কর্মকর্তা এ এসএম ইব্রাহীম সাজ্জাতের নেতৃত্বে বন বিভাগের একদল লোক ঘটনাস্থলে গিয়ে মাটিকাটা অবস্থায় একটি ডাম্পট্রাক জব্দ করে রেঞ্জ অফিসে নিয়ে আসেন।
মেহেরাবাড়ি বন ক্যাম্পের ইনচার্জ মুসফিকুর রহমান মানিক জানান, ডাম্পট্রাক জব্দ কারার পর সোহাগ ঢালী নামে এক ব্যক্তির নামে বন আইনে মামলা প্রক্রিয়াধিন।
সহকারী বন সংরক্ষক, ভালুকা রেঞ্জ কর্মকর্তা এ এসএম ইব্রাহীম সাজ্জাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় লোকজন নিয়ে ডাম্পট্রাকটি জব্দ করে রেঞ্জ অফিসে নিয়ে এসেছেন। মেহেরাবাড়ি ক্যাম্প ইনচার্জকে বনবিভাগের ভূমি থেকে মাটি কেটে নেয়ার সাথে জড়িত ব্যক্তির বিরুদ্ধে মামলা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!