গফরগাঁওয়ে মহান মে দিবস পালিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা জামায়াতে কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, গফরগাঁও উপজেলা শাখার উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মাইন উদ্দিনের সভাপতিত্বে ও পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তানভীর আহমেদ খলিলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের এমপি পদপ্রার্থী মাওলানা ইসমাইল হোসেন সোহেল। বিশেষ অতিথি ছিলেন পাগলা থানা জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক।
বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, সিরাজুল ইসলাম, মোঃ ফরহাদ ও একলাছ উদ্দিন প্রমূখ।
এদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গফরগাঁও শাখার উদ্যোগে সকাল ১০ টায় স্থানীয় স্মৃতি সৌধ প্রাঙ্গণ থেকে
মহান মে দিবসের মিছিল বের করা হয়। মিছিলটি পৌরশহর প্রদক্ষিণ করে স্টেশন চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট চিত্র শিল্পী লুৎফর রহমান আরজু ও সিপিবি গফরগাঁও উপজেলা শাখার সম্পাদক কমরেড এডভোকেট সাইফুস সালেহীন প্রমুখ।
অপরদিকে উপজেলা ও পৌর শ্রমিকদল এবং উপজেলা রাজ ওস্তাদগার নির্মাণ শ্রমিকদের উদ্দ্যোগে একটি র‍্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!