গফরগাঁও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল হকের ইন্তেকাল

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বাধীনতা যুদ্ধের প্রথম শহীদ আব্দুল বেপারীর বড় ছেলে, বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল হক (৬৫) গত মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার (৩০ এপ্রিল) বাদ জোহর মরহুমের রাঘাইচটি গ্রামে বাড়িতে নামাজে জানাজার শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে রাজনৈতিক নেতৃবৃন্দ, বাজার ব্যবসায়ী ও সাংবাদিকরা শোক প্রকাশ করেছেন।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!