ভালুকায় পরিত্যাক্ত সুটিং স্পট  থেকে যুবকের লাশ উদ্ধার

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা সংবাদদাতা।।
ময়মনসিংহের ভালুকায় পরিত্যাক্ত একটি সুটিং স্পট থেকে সাবাব সরকার (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে লাশটি উদ্ধার করা হয়। ঘটনাটি উপজেলার হাবিরবাড়ির জীবনতলা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাবিরবাড়ির জীবনতলা গ্রামের ইউনিয়ন কৃষকদল নেতা হাফিজ উদ্দিন সরকারের ছেলে বিদ্যুৎমিস্ত্রি ও ডাম্পট্রাক চালক সাবাব সরকারকে সোমবার বিকেলে মোবাইলে পাওনা টাকা দেয়ার জন্য ডেকে নেয়া হয়। মঙ্গলবার সকালে তার বাবার মোবাইলে ফোন দিয়ে এক ব্যক্তি জানান, স্থানীয় পরিত্যাক্ত লাভনী সুটিং স্পটে (এনটিভি প্রজেক্ট নামে পরিচিত) ছেলের লাশ পড়ে আছে। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশটি সনাক্ত করেন। লাশের হাতে ও মুখে আঘাতের চিহৃ রয়েছে। বাবার দাবি, তার ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর হত্যা না অন্যভাবে মারা গেছে তা জানা যাবে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!