গফরগাঁওয়ে পূণ্যার্থীদের মাঝে পানি, খাদ্য বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে অষ্টমী স্নানোৎসব উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে আগত পূণ্যার্থীদের জন্য বিনামূল্যে পানি, সুস্ক খাদ্য বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা জন্য দিনভর ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা দেয়া হয়েছে।

গতকাল শনিবার (৫ এপ্রিল) ভোর সকাল থেকে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এবং গফরগাঁও -পাগলা থানার বিএনপির অন্যতম নেতা সমাজসেবক এ্যাডঃ আল ফাতাহ্ খানের ব্যাক্তিগত উদ্যোগে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের অবস্থিত খুরশিদমহল সেতু সংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদ এলাকায় দিনভর ফ্রি মেডিকেল সেবাসহ এসব অনুষ্ঠানে আয়োজন করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন এ্যাডঃ আল ফাতাহ্ খান। এসময় অন্যান্যদের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, গফরগাঁও- পাগলা থানা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!