ভালুকায় ট্রাক মিনিবাস সংঘর্ষে নারীর মৃত্যু

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় মাহিন্দ্রা ট্রাক ও মিনিবাসের সংঘর্ষে রাশেদা বেগম (৬৫) নামে এক মহিলা নিহত হয়েছেন৷ এসময় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
রোববার (৩০ মার্চ) দুপুরে উপজেলার কাঁঠালী পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই সড়ক দূর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহগামী চ্যাম্পিয়ন পরিবহনের একটি মিনিবাস একটি মাহিন্দ্রা ট্রাককে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লেগে মিনিবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বুলসুমা গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী রাশেদা বেগম ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা এসে হতাহতদের উদ্ধার করেন।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, সড়ক দুর্ঘটনায় একজন মহিলা নিহত হয়েছেন। লাশটি পুলিশের হেফাজতে রয়েছে, পরিবারের লোকজন আসলে তা হস্তান্তর করা হবে। এসময় ৫-৭ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!