ভালুকায় রমজানে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখার দাবিতে জামায়াতের মিছিল

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)৷।।

ময়মনসিংহের ভালুকায় রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার উদ্যােগে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  ২৮ (ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার আমির সাইফ উল্যাহ পাঠান ফজলু’র নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ভালুকা বাজার, উপজেলা পরিষদসহ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় দলীয় কার্যালয়ে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপজেলা জামায়াতের আমির সাইফ উল্যাহ পাঠান ফজলুর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারী শাহিনুর রহমান শাহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা শুরা সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা মোবারক হোসাইন ও অধ্যাপক তৈয়ব হোসাইন প্রমূখ।
এ ছাড়াও একই সময়ে একই সাথে, ‘রমজান মাস এই মাস যে মাসে কোরআন শরিফ নাজিল হয়েছে’ এই স্লোগানে পবিত্র মাহে রামাদান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভালুকা উপজেলা শাখার নেতৃবৃন্দরা। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!