আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এফএম শাবাব ফেব্রিক্স এন্ড ডায়িং নামে এক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (২৭ ফেব্রæয়ারী) বিকেল পৌনে পাঁচটা থেকে উপজেলার হাজিরবাজার এলাকায় তারা প্রায় দেড় ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের লোকজন কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে বকেয়া দেয়ার আশ^াসে শ্রমিকরা অবারোধ তুলে নেন।
শ্রমিকরা জানান, এফএম শাবাব ফেব্রিক্স এন্ড ডায়িং কারখানায় তারা প্রায় সহ¯্রাধিক শ্রমিক কর্মরত আছেন। নভেম্বরের বেতন দেয়া হয়েছে কয়েক কিস্তিতে। কিন্তু ডিসেম্বর, জানুয়ারী ও ফেব্রোয়ারী এই তিন মাসের বেতন বকেয়া থাকায় কারখানা কর্তৃপক্ষ বার বার তা দেয়ার আশ^াস েিদন। কিন্তু তা না দেয়ায় এবং বেশ কয়েকবার বেতন দেয়া নিয়ে শ্রমিকদের সাথে টালবাহানা করায় এমনকি ২৭ ফেব্রæয়ারী সব বকেয়া বেতন দেয়ার কথা থাকলেও তা না দেয়ায় বিকেলে তারা মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে র্যাব, শিল্প, হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে যান এবং শ্রমিকদের দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেন। এ সময় মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। ফলে চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লার শত শত যানবাহনসহ বিভিন্ন গাড়ির যাত্রীরা।
ময়মনসিংহ শিল্পজোন ৫ এর পুলিশ সুপার (এসপি) আব্দুল্ল্যাহ আল মাহমুদ জানান, শাবাব কারখানার শ্রমিকদের বকেয়া বেতনের বিষয়ে কারখানা কর্তৃপক্ষ ও শিল্পপুলিশের আলোচনা হয় এবং বৃহস্পতিবার সকালে বকেয়া বেতন দেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু হঠাৎ করে কারখানা কর্তৃপক্ষ বেতন দিতে পারবেন না বলে শ্রমিকদের জানান। পরে কারখানার শ্রমিকেরা মহাসড়কে নেমে আসেন এবং অবরোধ করেন। পরে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে বকেয়া পরিশোধের আশ^াসে শ্রমিকরা অবারোধ তুলে নেন।