আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা ইউটার্ণ নেয়ার সময় ঢাকাগামী বেপরোয়া দ্রুতগতির একটি প্রাইভেটকার অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার চালক শরিফুল ইসলাম (৪৭) নিহত হয়। তিনি ভালুকা উপজেলার কাঁঠালী গ্রামের কুদ্দুস মন্ডলের ছেলে। এছাড়াও অটোরিকশার এক যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (২৪ ফেব্রæয়ারী) সকালে ভালুকা বাসস্ট্যান্ডে ইউটিার্ণ এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় একটি অটোরিকশা ইউটার্ণ নেয়ার সময় ঢাকাগামী একটি দ্রæতগতির প্রাইভেটকার ধাক্কা দিলে অটোরিকশা চালক শরিফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এসময় এক যাত্রী আহত হয়। আহত যাত্রীকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপোলক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় প্রইভেটকার রেখে চালক পালিয়ে গেছে। পুলিশ প্রাইভেটকারটি আটক করেছে।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার ও আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠিয়েছে। প্রাইভেটকার জব্দ করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধিন।