রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় গফরগাঁওয়ে বৃদ্ধা নিহত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় জোবেদা খাতুন (৯৬) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে দিকে উপজেলার গফরগাঁও ইউনিয়নের দুগাছিয়া এলাকায় সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা দুগাছিয়া গ্রামের মৃত হাবিবুর রহমানের স্ত্রী। নিহতের নাতী বাবলু মাষ্টার এ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধা দুগাছিয়া মোড় থেকে অটোরিকশা করে বাড়ি সামনে এসে নেমে রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময়ে দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল ধাক্কা দিলে বৃদ্ধা ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত বৃদ্ধাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় পর বৃদ্ধা মৃত্যু হয়েছে।
#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!