গফরগাঁওয়ে গাজীপুর শাহীন একাডেমীর শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

যথাযোগ্য মর্যাদায় গত শুক্রবার গাজীপুরশাহীন একাডেমী, গফরগাঁও শাখার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালোব্যাজ ধারনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে গাজীপুরশাহীন একাডেমী, গফরগাঁও শাখার পরিচালক আকলিমা আক্তার সাথীর নেতৃত্বে প্রভাতফেরিতে একাডেমীর শিক্ষক – শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এরপর ভাষা শহীদ আব্দুল জব্বার এর গ্রামের বাড়ি জব্বার নগরে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে একাডেমি প্রাঙ্গনে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া আয়োজন করা হয়।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!