ভালুকায় সিএনজি-পিকআপ সংঘর্ষে সিএনজি চালক নিহত

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

ময়মনসিংহের ভালুকায় পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকসা চালক পল্টন (৫০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।  শনিবার (২২ ফেব্রæয়ারী) সকাল ৭ টার দিকে ভালুকা- গফরগাঁও সড়কে উপজেলার ধীতপুর বাজারে ওই দুর্ঘটনাটি ঘটে। একই ঘটনায় মহিলাসহ সিএনজির চারযাত্রী গুরুতর আহত হয়েছেন।
থানা পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, সকালে উপজেলার ধীতপুর বাজারে ভালুকা গফরগাঁও সড়কে ভালুকাগামী সিএনজি চালিত অটোরিকসা ও গফরগাঁওগামী পিকআপের মাঝে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার উপজেলার চরজিনারী গ্রামের হাসেন মিয়া ছেলে পল্টন ঘটনাস্থলেই নিহত এবং সিএনজির তার যাত্রী গুরুতর আহত হন। আহতদের মাঝে দুইজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও দুইজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হয়েছে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। পরে পিকআপ চালক উপজেলার মেদিলা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে তৌকির আহমদকে (৩০) স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
ভালুকা মডেল থানার এসআই দুলাল চন্দ্র্রকুন্ডু জানান, ওই ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েেেছন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!