ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।

ময়মনসিংহের ভালুকায় কেন্দ্রীয় কর্মসূচির সমাবেশে নেতাকর্মীদের আটকিয়ে ঝাড়ো নিয়ে বিক্ষোভ মিছিল করেছে মিজানুর রহমান নামে বিএনপির এক নেতা। ঘটনাটি গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাচিনা বাজারে। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ময়মনসিংহে ছিলো সমাবেশ।ওই সমাবেশে ভালুকা উপজেলার ১১টি ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কিন্তু উপজেলার কাচিনা ইউনিয়নের বিএনপির বহিস্কৃত সাবেক সেক্রেটারী ও বর্তমানে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান ওই সমাবেশে না গিয়ে বাবুল সরকার,লিটন সরকার,বিল্লাল সরকার, সাদিকুর রহমান,আবুল হোসেন, মফিজ মহুরি,রেনু, আমিনুল মোল্লা ও নজরুল ইসলামকে নেতাকর্মীকে জোড় করে আটকিয়ে কাচিনা বাজারে ঝাড়ো নিয়ে বিক্ষোভ মিছিল করেন। পরে এক আলোচনাসভায় মিলিত হয়। এ সময় বক্তারা বলেন,বিএনপির কিছু স্থানীয় নেতা মাদক ব্যবসায়ীদেরকে সহযোগীতা করছেন। তাছাড়া ভালুকা মডেল থানায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুর রহমান মজুর দায়েকৃত মামলার এফআইআরভূক্ত আসামীরা প্রকাশে ঘোরাফেরা করছেন কিন্তু পুলিশ তাদের গ্রেফতার করছে না। তাই তিনি স্থানীয় নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন।
মিজানুর রহমান জানান, সমাবেশে যাওয়ার জন্য বাসটি নষ্ট হয়ে যাওয়ায় তিনি ময়মনসিংহের সমাবেশে যেতে পারেননি। বাস নষ্ট হয়ে যাওয়ার পর বিকল্প ব্যবস্থায় সমাবেশে যোগদানের জন্য উপজেলা বিএনপির নেতাদের করা হয়েছে কিনা এই প্রশ্নের উত্তরে তিনি কোনো সদোত্তর দিতে পারেনি। তবে ওইদিন তিনি স্থানীয়ভাবে বিক্ষোভ মিছিলের কথা স্বীকার করেন।