গফরগাঁওয়ে “শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতা যুবদের ভূমিকা ” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে “শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতা যুবদের ভূমিকা ” শীর্ষক প্রশিক্ষণ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার সকালে গফরগাঁও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত ১দিনের প্রশিক্ষণে ৩০ জন যুবক- যুবতী অংশগ্রহণ করেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মালিক তানভীর হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম শহীদ।
#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!