আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং একজনকে সতর্কবার্তা দেয়া হয়েছে। বহিষ্কৃতরা হলেন- হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সহসভাপতি মো. মজিবর রহমান, সাধারণ সম্পাদক মো. জিয়াইউর রহমান ও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাজাহান প্রধান। তাছাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাঈদ জুয়েলকে ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য সতর্কবার্তা প্রদান করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন বলে ফেবুতে ভাইরাল হওয়া জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার ১৯ ফেব্রুয়ারী স্বাক্ষরিত প্রেস বিঞ্জপ্তিতে বিষয়টি জানা গেছে।