রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাখখারুল ইসলাম।
এসময় উপজেলার জদরকালী স্কুলের সহকারী প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজ খবর নেয়া এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেন তিনি। এছাড়াও বিদ্যালয় পরিদর্শনে তিনি সন্তুষ্ট প্রকাশ করেছেন।
খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীনা দেবনাথ বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাখখারুল ইসলাম স্যার শিক্ষার্থীদের পড়াশোনা খবর নেন। স্কুল বিকাল ৪ টা পর্যন্ত চলে কিনা এবং EFT এর মাধ্যমে বেতনের সমস্যা যাদের তাদেরকে দ্রুত অন-লাইনে আবেদনের মাধ্যমে ঠিক করতে শিক্ষকদের পরামর্শ দেন।
#####